বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জরুরি সংবাদ
১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণতবৈষম্যমূলক বিধান রেখে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না❞আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানতেরখাদা উপজেলা জামায়াতে কর্মী সমাবেশএসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতিলংমার্চ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর জেলা/মহানগরী দায়িত্বশীলদের নিয়ে বৈঠক অনুষ্ঠিতডাকসু ও ইংলিশ থেরাপির উদ্যোগে ঢাবির চার শতাধিক শিক্ষার্থীর ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নডা. শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রচ্ছদ/আন্তর্জাতিক

ডা. শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই সংবাদ সারসংক্ষেপ (Gemini AI Summary)

ডা. শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শেয়ার করুন:

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূত মি. ইউরিস ভ্যান বোমেল (Joris van Bommel) আজ ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) মি. জাওয়াদ আজাউই এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার মি. লুবাইন চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অন্যদিকে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সংসদে বিরোধী দলের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে তাঁর সরকারি বাসভবনে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

#ডা_শফিকুর_রহমান #নেদারল্যান্ডস #JorisVanBommel #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #বিরোধীদলীয়_নেতা #বাংলাদেশ_নেদারল্যান্ডস_সম্পর্ক #গণতন্ত্র #মানবাধিকার #বাণিজ্য #রোহিঙ্গা #জুলাই_আন্দোলন #NewsUpdate

২ মিনিট পড়া

পাঠকের মতামত ও মন্তব্য ()

এখনো কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত সংবাদ

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি
আন্তর্জাতিক

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌজন্য সাক্ষাৎ