ডাকসু ও ইংলিশ থেরাপির উদ্যোগে ঢাবির চার শতাধিক শিক্ষার্থীর ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন
এআই সংবাদ সারসংক্ষেপ (Gemini AI Summary)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ও ভাষাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডাকসু ও ইংলিশ থেরাপির যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের ৮টি ব্যাচে চার শতাধিক শিক্ষার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে GRAND RECEPTION CEREMONY।
আজ ২৪ আগস্ট ২০২৬, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এই রিসেপশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দিন খান, ইংলিশ থেরাপির সিইও মোঃ সাইফুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস বিন মুনির, মোঃ শাহিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।
২১টি ক্লাসের এই ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সটি পুরো বছরজুড়ে ডাকসু ভবনে পরিচালিত হয়েছে।
কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেটসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পাশাপাশি কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও ট্রেইনাররা তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।
বক্তারা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কোর্সে অর্জিত দক্ষতা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ পাথেয় হিসেবে কাজ করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পাঠকের মতামত ও মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!
সম্পর্কিত সংবাদ

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত

বৈষম্যমূলক বিধান রেখে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না❞
