বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জরুরি সংবাদ
১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণতবৈষম্যমূলক বিধান রেখে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না❞আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানতেরখাদা উপজেলা জামায়াতে কর্মী সমাবেশএসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতিলংমার্চ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর জেলা/মহানগরী দায়িত্বশীলদের নিয়ে বৈঠক অনুষ্ঠিতডাকসু ও ইংলিশ থেরাপির উদ্যোগে ঢাবির চার শতাধিক শিক্ষার্থীর ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নডা. শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রচ্ছদ/আন্তর্জাতিক

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

এআই সংবাদ সারসংক্ষেপ (Gemini AI Summary)

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌজন্য সাক্ষাৎ
শেয়ার করুন:

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আজ ২৪ আগস্ট ২০২৬, সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত।

এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিশেষ করে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের জনশক্তির জন্য সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

১ মিনিট পড়া

পাঠকের মতামত ও মন্তব্য ()

এখনো কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত সংবাদ

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি
আন্তর্জাতিক

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি

ডা. শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক

ডা. শফিকুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ